রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
গোপনে নারীর গোসলের দৃশ্য ধারণ, দুই টিকটকার আটক

গোপনে নারীর গোসলের দৃশ্য ধারণ, দুই টিকটকার আটক

নেত্রকোনার পূর্বধলায় গোপনে নারীর গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে দুই টিকটকারকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে, বুধবার দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান ও তার সহযোগী দীন ইসলাম। নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিকেলে এক নারীর বাথরুমে গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করেন উজ্জ্বল খান। ওই নারী বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী দীন ইসলামকেও আটক করা হয়। বৃহস্পতিবার দুই টিকটকার ও তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com