বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, প্রতিবাদে কাল সড়ক অবরোধ

পানছড়িতে ৩ ইউপিডিএফ কর্মীকে হত্যা, প্রতিবাদে কাল সড়ক অবরোধ

পুরোনো ছবি

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন। নিহত ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর কর্মী ছিলেন।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমি ধর ত্রিপুরা জানান, তিনি গুলির শব্দ শুনেছেন এবং পরে জানতে পারেন যে এলাকায় তিনজনকে হত্যা করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এখনো কেউ মরদেহ উদ্ধার করতে আসেনি বলেও জানান তিনি।

পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন, তবে দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগবে।

ইউপিডিএফ’র জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করেছেন।

এদিকে ইউপিডিএফ’র তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com