সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে জয়ের কড়া স্ট্যাটাস

ড. ইউনূসকে নিয়ে ফেসবুকে জয়ের কড়া স্ট্যাটাস

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জয় লিখেছেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আওয়ামী লীগকে ইঙ্গিত করে লেখেন– বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।

এর আগে তিনি গণমাধ্যম প্রসঙ্গে দেয়া এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে অতীতের সামরিক স্বৈরশাসকের চেয়ে ইউনূস সরকার কোনোভাবে ভালো নয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির (আওয়ামী লীগ) কোনো জায়গা নেই।

প্রফেসর ইউনূস আরও বলেন, ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্যই দেখিয়েছে আওয়ামী লীগ। তাই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, সে সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com