রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

গ্রেফতার অভিনেত্রী শমী কায়সার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

ঢাকার উত্তরা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। শমী নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং পরবর্তীতে প্রযোজক হিসেবেও কাজ করেছেন। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগ, বিএনপির এক কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা করার। এই অভিযোগে ৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নিজেই। মামলায় শমী কায়সারসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী মমতাজসহ ১৭ জনকে আসামি করা হয়।

এছাড়া, শমী কায়সারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করার অভিযোগও রয়েছে। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের হয়। এই মামলাটি ১৩ অক্টোবর মাগুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করেন মোহাম্মদ রেজওয়ান কবির নামে এক ব্যক্তি।

অভিনেত্রী শমী কায়সার ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা শহীদুল্লাহ কায়সার এবং মা পান্না কায়সার ছিলেন লেখিকা ও সাবেক সংসদ সদস্য। তিনি রাজনীতিবিদ মাহি বি চৌধুরীর খালাতো ভাই-বোন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com