রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
অভিষেকের সাথে সম্পর্ক নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন নিমরত

অভিষেকের সাথে সম্পর্ক নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন নিমরত

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য কলহের যেন কোনো সুরাহা হচ্ছে না। নেটিজেনদের মাঝে বেশ কিছু দিন ধরেই চলছে তাদের বিবাহবিচ্ছেদের সমালোচনা। দুজন দুদিকে হাঁটছেন। থাকছেন আলাদা। যদিও তাদের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিপাড়ার গুঞ্জন আর দীর্ঘ দাম্পত্য ভাঙতের গুঞ্জনে বিরক্ত বচ্চন পরিবার।

যেহেতু বলিউডের শাহেনশাহ অমিতাভপুত্র অভিনেতা অভিষেক বচ্চন, তাই আলোচনার বহর একটু হলেও বেশি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই। তবে ভাঙনের কারণ হিসেবে নাকি দায়ী করা হচ্ছিল অভিষেকের ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরকে। যদিও সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিনেত্রী নিমরত কৌর।

সামাজিকমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস চলছে। অভিনেত্রী নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। কয়েক মাস ধরেই চলছে এ জল্পনা। অবশেষে এ প্রসঙ্গে যে কথা জানালেন নিমরত কৌর।

সামাজিকমাধ্যমে ক্রমাগত নেতিবাচক মন্তব্য চলছে অভিনেত্রীকে নিয়ে। এর মাঝেই ‘সিটাডেল হানি বানি’ স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত কৌর। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেম স্পষ্ট করেছেন এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নিমরত কৌর বলেন, তিনি এখন সম্পূর্ণ ‘সিঙ্গল’। কোনো সম্পর্কে নেই। পাশাপাশি সিঙ্গল মেয়েদের একা ঘুরতে যাওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য দেন অভিনেত্রী।

এদিকে বচ্চন পরিবার ছেলের সঙ্গে নিমরতের নাম জড়ানোয় বেশ বিরক্ত। কেন নিমরত কিছু বলছেন না, সে নিয়েও অসন্তোষ তাদের মধ্যে। এ জন্যই কি শেষ পর্যন্ত নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন নিমরত কৌর,এ প্রশ্ন রেখেছেন নেটিজেনরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com