শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
ভারতের সিনেমাটি করছেন না ফারিণ, নেপথ্যে কী?

ভারতের সিনেমাটি করছেন না ফারিণ, নেপথ্যে কী?

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাও রয়েছে তার দর্শকপ্রিয়তা। ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। এরপর কলকাতার ‘প্রতীক্ষা’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। এসব পুরোনা খবর। নতুন খবর হলো, ‘প্রতীক্ষা’ সিনেমায় অভিনয় করছেন না ঢাকার ফারিণ।

ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং নভেম্বর মাসে শুরু করার কথা ছিল। চলতি মাসে ছিল শুটিংপূর্ব কর্মকাণ্ড। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় সে কাজে আর যাওয়া হচ্ছে না ফারিণের। তিনি জানান, নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে এসেছেন তিনি।

গত রোববার রাতে সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় ফারিণের। সেসময় তারা পরস্পরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না।’

কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল। এতে দেবের বিপরীতে অভিনয় করার কথা তাসনিয়া ফারিণের। অভিনেত্রী জানান, ভারতের এই সিনেমা থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। ফারিণ বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে কি না— জানতে চাইলে ফারিণ বলেন, ‘কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমায় কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি সিনেমার কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।’

প্রসঙ্গত, অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফারিণের অভিষেক হয়। এই সিনেমায় অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com