বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
গোপন বৈঠক থেকে ১৯ আওয়ামী লীগ নেতা আটক

গোপন বৈঠক থেকে ১৯ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজার সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:

কক্সবাজার শহরের কলাতলীর ইউনি রিসোর্ট নামে একটি হোটেল থেকে ১৮ জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য। শুক্রবার (৮ নভেম্বর) রাতে ইউনি রিসোর্টের সম্মেলন কক্ষে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
জানা যায়, শুক্রবার রাতে রিসোর্টের সম্মেলন কক্ষে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন সদস সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা। সেখানে প্রায় ৭০ জন জনপ্রতিনিধি অংশ নেয়। এক পর্যায়ে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাদেরকে ঘেরাও করে আটকে দেয়। পরে পুলিশ ১৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা ইউনি রিসোর্টে গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে অনেক ইউপি সদস্য আছেন। যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের গ্রেপ্তার করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে ইউনি রিসোর্টে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামধারী একদল তরুণ। তারা সাংবাদিকদের মারধর ও ক্যামেরায় আঘাত করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com