বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনাম :
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে: মির্জা ফখরুল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার
এক কিমি পর্যন্ত হর্নমুক্ত এলাকা থাকবে বিমানবন্দর

এক কিমি পর্যন্ত হর্নমুক্ত এলাকা থাকবে বিমানবন্দর

নেত্রকোণার আলো ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ কিমি উত্তর এবং ১ কিমি দক্ষিণ পর্যন্ত এলাকা নীরব এলাকা ঘোষণা করা হবে।
১ অক্টোবর থেকে এই এলাকায় যানবাহনের হর্ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিমানবন্দরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত করতে বিকল্প সামগ্রী ব্যবহার উৎসাহিত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম জোরদার করা হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে এ সভা আয়োজন করা হয়।(বাসস)
পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন বাজানো বন্ধ করতে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১৭ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সভা করে পরিকল্পনা চূড়ান্ত করবে।
তিনি বলেন, আগামী ১ অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব বৃন্দ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জননিরাপত্তা বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হয়রত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com