শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণারা আলো ডটকম:
নেপাল প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। ভারত হয়ে এ বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) ভার্চুয়ালি এ বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাদকা, ভারতের গৃহায়ণ ও নগরায়ণমন্ত্রী মনোহর লাল এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাদকা এ বিদ্যুৎ রপ্তানিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এই মাইলফলক দক্ষিণ এশিয়ায় আন্তঃযোগাযোগীয় জ্বালানি বিনিময়ের দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”

নেপাল, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যুৎ রপ্তানি নিয়ে গত অক্টোবরে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানিয়েছেন, চুক্তি অনুসারে এ বছর শুধুমাত্র একদিন বিদ্যুৎ সরবরাহ করা হবে। নিয়মিত বিদ্যুৎ রপ্তানি শুরু হবে ২০২৫ সালের ১৫ জুন থেকে।

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে সরাসরি সংযোগ না থাকায় ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com