রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বাবা হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সুপারমডেল কৃষাণ বিরাজ। বৃহস্পতিবার তার বর্তমান স্ত্রী আর্শিয়া সিনহা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে প্রথম ছবি শেয়ার করেন কৃষাণ, যেখানে সাদা চাদর জড়ানো অবস্থায় তার নবজাতককে দেখানো হয়েছে।
কৃষাণ বিরাজ তার ছেলের প্রথম ছবি পোস্ট করে লেখেন, “বাবা হওয়ার যাত্রার মতো আর কিছু হতে পারেনি। ছেলে সবেমাত্র অবতরণ করেছে…”। তিনি স্ত্রী আর্শিয়া ও সদ্যোজাত সন্তানের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে ক্যাপশনে লেখেন, “চিরকালের জন্য আমার”। এই পোস্টে তার বন্ধু ও পরিচিতরা শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দেন।
গত বছর, জানুয়ারি মাসে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষাণ আর্শিয়ার সঙ্গে আংটিবদল করেছিলেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের চারহাত এক হয়। কৃষাণ-আর্শিয়ার বিয়ে হয় আলিপুরের বেলভেডিয়ার পার্ক ক্লাবে, যেখানে দুই পরিবারের উপস্থিতিতে একটি ছোট আয়োজনের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশন পার্টি আয়োজনও করা হয়।
এদিকে, শ্রাবন্তীর সঙ্গে কৃষাণের বিয়ে ও পরবর্তী সম্পর্ক ভাঙা নিয়ে টলিপাড়ায় অনেক আলোচনা হয়েছিল। ২০১৬ সালে আইনি বিয়ে করার পর কিছুদিনেই তাদের সম্পর্ক ভেঙে যায় এবং ২০১৯ সালের জানুয়ারিতে তাদের বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন হয়।