রবিবার, ১০ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মহাসড়ক অবরোধ করে ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, এবং ইউনিয়ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় শুরু হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সঠিক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার পরও তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, তাদের পরিবার রয়েছে এবং চাকরিচ্যুতির কারণে তারা অর্থনৈতিক সংকটে পড়েছেন।
ডিসি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা দাবি পূরণ না হলে বৃহৎ কর্মসূচির হুমকি দিয়েছেন।
কর্ণফুলী থানার ওসি মনির হোসেন জানান, যান চলাচল শুরু হয়েছে এবং আন্দোলনকারীদের সরাতে পুলিশ তৎপর রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com