বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে সংযোজনের প্রস্তাব পার্থের

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে সংযোজনের প্রস্তাব পার্থের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বর্তমান সংবিধানকে সময়োপযোগী নয় বলে অভিহিত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। তিনি প্রস্তাব করেছেন, মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে: সংবিধান সংস্কার প্রস্তাব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, “যদি আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম হয়, তাহলে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি সংবিধানে থাকা উচিত। যে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান, সে দেশের সংবিধানে মহানবী (সা.) সম্পর্কে কোনো বিধান থাকবে না—এটা মেনে নেওয়া কঠিন। জাতির জনক সম্পর্কে মন্তব্য করলে যেখানে ৫ থেকে ১০ বছরের শাস্তি হয়, সেখানে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির শাস্তি থাকা আরও বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই প্রস্তাব কোনো ধর্মের প্রতি অসম্মানজনক নয় বরং রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্ম পালনে সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।”

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার আদলে ইসলামিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাবও দেন পার্থ। তিনি বলেন, “যারা ইসলামিক আইন দ্বারা তাদের সমস্যা সমাধান করতে চান, তাদের জন্য এ ধরনের আদালত প্রতিষ্ঠা করা যেতে পারে।”

বর্তমান সংবিধানকে ফ্যাসিস্ট কার্যকলাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, “গত কয়েক দশকে সরকারগুলো এই সংবিধান ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে। এটি এখন আর সময়োপযোগী নয়, তাই সংবিধান সংস্কার জরুরি।”

পার্থ আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচারক নিয়োগে জুডিশিয়াল কমিশন, এবং সংসদ সদস্যদের অধিকার ও দায়িত্ব নিয়ে সংবিধানে সুনির্দিষ্ট বিধান থাকা উচিত। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বাংলাদেশে অত্যন্ত প্রয়োজনীয়।”

আন্দালিভ রহমান পার্থ বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে বিধান থাকা উচিত। জার্মানিতে যেমন ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করা হয়েছে, তেমনই আমাদের দেশে এটি করা উচিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেপি মহাসচিব আবদুল মতিন সাউদ। আরও বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন প্রকাশ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, যুব সংহতির আহ্বায়ক হারুন-অর-রশিদ এবং জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com