বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
বকেয়া বেতনের দাবিতে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন, যা পরে চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কে অবরোধে রূপ নেয়।

এই অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

কারখানার শ্রমিকদের দাবি, গত মাসের বেতন চলতি মাসের ৭ তারিখের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা পরিশোধ করা হয়নি। শ্রমিকরা একাধিকবার এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও তাদের অভিযোগ অগ্রাহ্য করা হয়।

এ বিষয়ে কারখানার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, “সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

এখন পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ এবং পরিস্থিতি শান্ত করার বিষয়ে কোনো অগ্রগতি সম্পর্কে জানা যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com