মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ সালে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের তারিখ জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com