রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় বিএনপি নেতা আনোয়ার বহিস্কার

নেত্রকোণায় বিএনপি নেতা আনোয়ার বহিস্কার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র ‍যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মাজহারুল আনোয়ারকে দলের সব সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস সুজাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারাদেশের বিষয়টি জানানো হয়।

শুক্রবার সকালে সদর উপজেলা বিএনপির আহবায়ক মো: মজিবুর রহমান খান বলেন, শৃংখলা ভঙ্গের কারণে দলীয় সিদ্ধান্তে গাজী মাজহারুল আনোয়ারকে বহিস্কার করা হয়েছে।

সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে বহিস্কার করার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সিংহের বাংলা ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের গাজী মাজহারুল আনোয়ারের সাথে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com