রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনসহ তিন দফা দাবিতে নেত্রকোণায় মানববন্ধন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে “ডিপ্লোমা ইন লাইভস্টক” এর শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
তিন দফা দাবির মধ্যে রয়েছে,নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ বিধিমালা-২০২৩ এর ৫৫ থেকে ৬১ তে বর্ণিত পদসমূহের জন্যে উচ্চ মাধ্যমিকের পরিবর্তে ডিপ্লোমা ইন লাইভস্টক প্রতিস্থাপন, নবসৃষ্ট ২ হাজার ১৭টি ভিএফএ পদের প্রয়োজনীয় নিয়োগ যোগ্যতায় বিজ্ঞান বিভাগে স্নাতকের পরিবর্তে ডিপ্লোমা ইন লাইভস্টক প্রতিস্থাপন করা ও ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের ভেটেরিনারী শিক্ষার স্বীকৃতি হিসেবে প্যারাভেট নিবন্ধন প্রদান বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী সোহেল রানা, দেলোয়ার হোসেন, সিহাব উদ্দিন,জাহাঙ্গীর আলম, মিজানুর রহমানসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পাস করা শিক্ষার্থীরা বেকার দিন কাটাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রতি বছর শত শত বেকার যুবক বের হচ্ছে। অবিলম্বে তিন দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।