রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোনায় বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

নেত্রকোনায় বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা জেলা কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত বিউটিফিকেশন ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর নেত্রকোনার উপ-পরিচালক ফারজানা পারভীন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর সালাহ উদ্দিন আহমেদ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য দিকনির্দেশনা দেন। সমাপনী বক্তব্যে অতিথিরা প্রশিক্ষণার্থীদের নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com