রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ সোমবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠনসহ সাধারণ জনতা।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মীর্জা সায়েম, মাহমুদ, জেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক মাহফুজুল হক, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অন্যরা।
এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে ছিল, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।