রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন

নেত্রকোণায় বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় বিজয় দিবসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
আজ সোমবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবী সংগঠনসহ সাধারণ জনতা।

এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মীর্জা সায়েম, মাহমুদ, জেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক মাহফুজুল হক,  এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি,  জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন,  সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীসহ অন্যরা।
এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে ছিল, বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com