রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও প্রবাস মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) টিটিসি প্রাঙ্গণে জেলা প্রশাসন, টিটিসি এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

দুপুর ১২টায় টিটিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আল ইমরান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন. অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. হায়দারুজ্জামান, ইসলামী ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এ টি এম শাহরিয়ার হোসেন, আইএফআইসি ব্যাংকের শাখা প্রধান গোলাম মো. সাখারিয়া, জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন
আলোচনার মূল বিষয়, বক্তারা বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখা, কাজের প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ পথে অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে টিটিসি প্রাঙ্গণে দিনব্যাপী প্রবাস মেলার আয়োজন করা হয়, যেখানে অভিবাসন-সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে তথ্য ও সেবা প্রদান করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com