রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় স্বামী

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় স্বামী

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক স্বামী। ভারতের বিহারের সাহারসায় ঘটে যাওয়া এই ঘটনা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তা ঘটেছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন এক দম্পতি। তাঁদের সংসারে তিনটি সন্তানও রয়েছে। কিন্তু দীর্ঘ এক যুগ পর স্ত্রী নতুন এক প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ান এবং স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিস্ময়করভাবে, স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার উদ্যোগ নেন স্বামী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ওই প্রেমিক তাঁর স্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যা তাঁদের বিয়ের প্রতীক। আর পাশে দাঁড়িয়ে সাবেক স্বামী বলছেন, ‘ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা নতুন দম্পতির দায়িত্ব, আমার নয়।’

এই ঘটনাটি নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সাবেক স্বামীর পরিপক্কতার প্রশংসা করেছেন, আবার কেউ সমসাময়িক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com