বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফ্রান্সে জি-৭ (G7) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদির কঠোর নেতৃত্ব ও দক্ষ দরকষাকষির প্রশংসা করতে গিয়ে ট্রাম্প রূপক অর্থে বলেন—মোদিকে দেখতে ‘দেবদূতের মতো’ ভদ্র মনে হলেও বাস্তবে তিনি একজন ‘টোটাল কিলার’।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। দ্বিপক্ষীয় বৈঠকে মোদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ট্রাম্প বলেন, “তাকে দেখতে এতটাই শান্ত লাগে যে মনে হয় একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেবেন।” ট্রাম্প আরও আশ্বাস দেন, তিনি যতদিন প্রেসিডেন্ট থাকবেন, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধু পাবে।
বৈঠকে দুই নেতা বাণিজ্য চুক্তি ও যুক্তরাষ্ট্রে ভারতীয় বিনিয়োগ নিয়েও আলোচনা করেন। ট্রাম্প মোদিকে একজন ‘কঠোর ও দক্ষ দরকষাকষিকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, মোদি যেমন ভারতীয় জনগণকে ভালোবাসেন, তেমনই যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন।
অন্যদিকে, নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন এবং ভারত-মার্কিন সম্পর্কের ‘নতুন গতি’র কথা উল্লেখ করেন। মোদি বলেন, “বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সবসময়ই নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে এসেছে এবং এ বিষয়ে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।