বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
কাজের মেয়েকে হত্যা: বাবু-শাহরিয়ারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

কাজের মেয়েকে হত্যা: বাবু-শাহরিয়ারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার, পুলিশ তাদের আদালতে হাজির করে এবং মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্লাহ তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় মোজাম্মেল হক বাবুকে স্থানীয়রা একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তাকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মধ্যবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাতে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাদের আনা হয়।
সোমবার রাতেই, রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com