সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
৪৪তম বিসিএসের আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৫ জানুয়ারি শুরু হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষা। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ নতুন সূচি প্রকাশ করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মোট ৫ হাজার ৮৬২ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯০ জনের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা হবে। প্রতিদিন ১০৫ প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। বাকি প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। গত ২৫ আগস্ট এ মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে। আগের কমিশনের নেওয়া ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com