শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
ঢাকা: ছয় বছর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, মেননের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৮ সালের বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার প্রায় ছয় বছর পর, ২০২৩ সালের ৪ আগস্ট শাহবাগ থানায় ইমাম হোসেন ইমন নামের এক ব্যক্তি মামলা দায়ের করেন।