রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
সমাজসেবা অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেল নেত্রকোণার তিন সংগঠন

সমাজসেবা অধিদপ্তরের বিশেষ সম্মাননা পেল নেত্রকোণার তিন সংগঠন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নেত্রকোণা জেলার তিনটি সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি, সেরা, এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরার পক্ষে নির্বাহী পরিচালক এস এম মুজিবুর রহমান, এবং এআরএফবি’র পক্ষে চেয়ারম্যান দিলওয়ার খান সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ হাসনাত জনি, এবং সরকারি-বেসরকারি পর্যায়ের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবসটির মূল আয়োজনে সমাজসেবায় বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com