শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

মোহনগঞ্জ মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা 

মোহনগঞ্জ মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা 

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের ১৬তম শিক্ষা বৃত্তি ও গুণীজন সংবর্ধনা সোমবার  সকালে মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তিনি শিক্ষাবৃত্তি ও গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

গুণীজন সংবর্ধনায় সম্মানিত করা হয় শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক নরোত্তম রায় এবং সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ গণি আকন্দকে।

অনুষ্ঠানের পর ৩৩ জন কৃতী শিক্ষার্থীকে এক হাজার টাকা এবং একটি সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি রইস মনোরম, সাবেক অধ্যাপক আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সাংবাদিক এস.এম সারোয়ার খোকন, শিক্ষক মোস্তফা কামাল জিয়া, শিক্ষক শফিকুল আলম বুলবুল, শিক্ষক শাহজাহান আলম বিপ্লব এবং নাজিম উদ্দিন প্রমুখ।

সমগ্র আয়োজনটি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার লক্ষ্যে আয়োজিত হয় এবং উপস্থিত সবাই এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com