বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী পথসভা: প্রধান চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা

মোহনগঞ্জে লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী পথসভা: প্রধান চ্যালেঞ্জ বেকারত্ব দূর করা

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা) :

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এলাকার বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি করা। সাধারণ মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর শহরের খলিফাপট্টি মোড়ে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে লুৎফুজ্জামান বাবর ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, সবার আগে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা প্রয়োজন। নিজের স্বনির্ভরতার জন্য কাজ করতে হবে।  এ সময় তিনি এলাকাবাসীকে ছোট পরিসরে হাঁস-মুরগি ও গরু-ছাগলের খামার তৈরির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পরামর্শ দেন।

দীর্ঘ সময় পর নির্বাচনী মাঠে ফেরা প্রসঙ্গে আবেগাপ্লুত হয়ে তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর পর আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারব—এটি কখনও কল্পনাও করতে পারিনি। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে নির্বাচন হতে যাচ্ছে। আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের কাছে দোয়া চাই।

 এ পথ সভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর আহ্বায়ক ফজলুল হক মাসুম এবং মোহনগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজ্জামান খান রনিসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com