শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে “বাউল উৎসব” আয়োজনের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাউল রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বক্কর সিদ্দিক (অব.) এবং সঞ্চালনায় ছিলেন কবি সৈয়দ সময়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও একাডেমির সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক ভজন দাস ও আনিসুর রহমান। এছাড়া বাউল সম্রাট রশিদ উদ্দিনের পরিবারের সদস্য আব্দুস সালামও বক্তব্য প্রদান করেন।
সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাউল সম্রাট রশিদ উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯ ও ২০ জানুয়ারি দুইদিনব্যাপী “বাউল উৎসব” অনুষ্ঠিত হবে। এতে বাউল সম্রাট রশিদ উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।