শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি নেত্রকোণা ছাত্র ইউনিয়নের

আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও বিচার দাবি নেত্রকোণা ছাত্র ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর সামনে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি সংগঠনের হামলার ঘটনায় নেত্রকোণা জেলা ছাত্র ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে এবং আদিবাসী শিক্ষার্থীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

আজ  শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় সাতপাই কালিবাড়ি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম।

বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা হীরা।

তারা বলেন, “আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা একটি অগ্রহণযোগ্য আচরণ। হামলায় আহত শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমরা হামলাকারীদের শাস্তি এবং পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি পুনঃস্থাপনসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানাই।”

সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল বলেন, “জাতিগত বিভাজন রুখতে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com