শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

নেত্রকোণায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
“সুস্থ দেহ, সুন্দর মন” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার সন্ধায় (২৫ জানুয়ারি) ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে ছদু মিয়া স্মৃতি সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্বে সদস্য সচিব মোখলেছুর রহমান ও শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান,  জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন , যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাজূ শাহ নেওয়াজ,  অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করীম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তোলন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফাহিম রহমান খান পাঠান, জাসাস এর সভাপতি সাদমান চৌধুরী পাপ্পু, জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
ছন্দু মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন খান রনি জানান, যুব সমাজকে মাদক, সন্রাস এবং নানা ধরণের অপকর্ম থেকে দুরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে মোট ৬৪ টি দল অংশ গ্রহণ করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com