রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় আটপাড়া উপজেলার বাগজান এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে নেত্রকোনা-তেলিগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কামাল নেত্রকোণা জেলা সদরে বসবাস করতেন, তবে প্রায়ই গ্রামের বাড়িতে যাতায়াত করতেন। বুধবার সকালে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com