বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকমধ:

ব্যাটিং ব্যর্থতায় ফের হারল বাংলাদেশ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এতে করে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে নিগার সুলতানার দল।

আজ শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজ বোলারদের তোপে বাংলাদেশের কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ বলে ৩৩ করে রান আউট হন অধিনায়ক নিগার। এছাড়া ওপেনার দিলারা আক্তার ২১ রান করেন।

ক্যরিবীয় বোলারদের মধ্যে ৩টি উইকেট পান জান্নাইলিয়া গ্লাসগো।

জবাবে ব্যাট করতে নেমে শাবিকা গাজনবীর অপরাজিত ২৭ ও গ্লাসগোর ২৫ রানে ভর করে জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশ বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com