শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণায় ছাত্র ইউনিয়নের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

নেত্রকোণায় ছাত্র ইউনিয়নের বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সর্বস্তরে মাতৃভাষা চালু ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, নেত্রকোণা জেলা সংসদের উদ্যোগে নেত্রকোণা শহরে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভাষার মাসের প্রথম দিনে, বিকাল ৪টায়, ছাত্র ইউনিয়নের জেলা কার্যালয় থেকে বর্ণমালার মিছিলটি বের হয়ে কালিবাড়ি মোড়, তেরী বাজার মোড় ও প্রেসক্লাবের সামনে প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, সহকারী সাধারণ সম্পাদক পুজা সরকার ও মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক প্রতীতি চক্রবর্তী এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেরিট পন্ডিত।

বক্তারা বলেন, ভাষার প্রতি বৈষম্যের বিরুদ্ধে ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়, যেখানে অনেকেই শহীদ হন। ৭৩ বছর পেরিয়ে গেলেও ভাষার বৈষম্য এখনো রয়ে গেছে, বরং বৈদেশিক ভাষার আগ্রাসন আরও বৃদ্ধি পেয়েছে। দেশের অনেক জাতিগোষ্ঠী এখনও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে না, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী নানা ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার।

তারা আরও বলেন, বাংলাদেশে অবস্থিত সকল জাতিসত্তার ভাষার স্বীকৃতি দিতে হবে এবং সর্বস্তরে মাতৃভাষায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশের শেষ পর্যায়ে সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল সকল শিক্ষার্থীকে ছাত্র ইউনিয়নের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং এর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com