বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে মে দিবস উদযাপন

মোহনগঞ্জে মে দিবস উদযাপন

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
মে দিবস ২০২৫ উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় পৌর ট্রাক টার্মিনাল চত্বরে র‌্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ও শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নূরুল আমীন নূরেছ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজ মিয়া, সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান, সাবেক কার্যকরী সভাপতি ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক কামাল পারভেজ এবং গোলাম কিবরিয়া শামীম।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছফির উদ্দিন আহম্মেদ রুমান।

বক্তারা মে দিবসের ইতিহাস, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com