শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণার আলো ডটকম:

‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ সমাজে উদারতা, সহযোগিতা ও পারস্পরিক সহানুভূতির সংস্কৃতি ছড়িয়ে দিতে নেত্রকোণা লার্নিং এন্ড শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা শহরের কাটলী এলাকায় সেরা টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে গিভিং টিউসডে বাংলাদেশ, ওডির (ODIR) ও বেরি (BEERI) সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে সেরা (SERAA)।

সেরার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন গিভিং টিউসডের বাংলাদেশ প্রতিনিধি শাকিল আজাদ মনন।
এসময় শাকিল আজাদ মনন বলেন, ‘গিভিং টিউসডে বাংলাদেশ মুভমেন্ট’ সমাজে উদারতা, সহযোগিতা ও পারস্পরিক সহানুভূতির সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে। তারা বিশ্বাস প্রকাশ করেন, এই আন্দোলন তরুণ প্রজন্মকে মানবিক কাজের প্রতি উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সেরার প্রোগ্রাম ডিরেক্টর আলী উসমান, এডাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক এ. কে. এম. জামি, সেরা ইয়ুথ ফোরামের আহ্বায়ক সাইফুর রহমান নির্জর, যুগ্ম আহ্বায়ক হেপী সরকার, সদস্য সচিব আচঁল ভৌমিক সহ বিভিন্ন এনজিও এর প্রতিনধি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com