শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশবাসী ও বিশ্ব মুসলিমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা: শিশুসহ নিহত ৩১ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ ‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের
নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি

নেত্রকোণা-২ আসনে এনসিপর  মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবের  সৈনিক আকাশ অভি

নিজস্ব প্রদিবেদক, নেত্রকোণার আলো:
আসন্ন জাতীয় নির্বাচনে নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ ছাত্রনেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মো. আকাশ মিয়া (আকাশ অভি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই তরুণ নেতা বর্তমানে ‘নতুন বাংলাদেশ’গড়ার লক্ষ্যে এনসিপি-এর পতাকাতলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নেত্রকোণা সদর উপজেলার চকপাড়ার একালাকার সন্তান আকাশ অভি বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী একজন উদীয়মান রাজনীতিবিদ ও ব্যবসায়ী । তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রেখেছেন। তিনি ‘দ্য রেড জুলাই’ (The Red July)-এর ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক এবং ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ (Warriors Of July)-এর নেত্রকোণা জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন । এছাড়াও ময়মনসিংহ মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রদের অধিকার আদায়ে তিনি ছিলেন সোচ্চার ।
আন্দোলন চলাকালে তিনি নিজে আহত হন এবং আলোচিত সাগর হত্যা মামলার প্রত্যক্ষ সাক্ষী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা তার সাহসিকতার পরিচয় বহন করে । অতীতে তিনি ছাত্রদলের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন ।
জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যুক্ত হওয়ার বিষয়ে আকাশ অভি জানান, তিনি এই দলটিকে স্বচ্ছতা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও গণতান্ত্রিক সমাজ গঠনের একটি কার্যকর প্ল্যাটফর্ম মনে করেন ।
মনোনয়ন প্রত্যাশী আকাশ অভি নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন,“আমি বিশ্বাস করি গণতন্ত্র, মানবিকতা ও ন্যায়বিচার—এই তিনটি ভিত্তির ওপরই একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। চব্বিশের আন্দোলনে আমরা যে রক্ত দিয়েছি, তা একটি শোষণমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার জন্য। আমি এনসিপির মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং জবাবদিহিতা ও নৈতিক দৃঢ়তা। নেত্রকোণা-২ আসনের মানুষের অধিকার আদায়ে এবং তরুণদের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমি আমার সর্বোচ্চ শ্রম ও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্ব তৈরির মাধ্যমে তিনি এনসিপি-কে একটি গণমুখী ও কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com