শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ: কমেছে কেনাবেচার পরিমাণ

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ: কমেছে কেনাবেচার পরিমাণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৮ জানুয়ারি) দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও উভয় বাজারে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে। একই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার লেনদেনের শুরু থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, যা দিন শেষেও অব্যাহত থাকে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই শরিয়াসূচক ৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির দাম বেড়েছে এবং ১৯১টির দাম কমেছে। মোট লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৯১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ৬০ কোটি টাকা কম।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে। সিএসইতে ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ৬৩টির এবং কমেছে ৭৮টির। দিন শেষে সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com