শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

নেত্রকোনা-২ আসনে ডা. আনোয়ারুল হকের বিশাল জয়

নেত্রকোনা-২ আসনে ডা. আনোয়ারুল হকের বিশাল জয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

আসনের মোট ১৭৩টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ডা. মো. আনোয়ারুল হক পেয়েছেন ১,৭১,৩৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭,৩৬৭ ভোট।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল কাইয়ূম (হাতপাখা) ১৫,২২০ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা (লাঙ্গল) ৪,৮৪৫ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী (বটগাছ) ২,০২০ ভোট পেয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com