মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

সবজির দাম বেড়েছে, বেড়েছে চাল-মুরগিরও

সবজির দাম বেড়েছে, বেড়েছে চাল-মুরগিরও

সবজির দাম বেড়েছে, বেড়েছে চাল-মুরগিরও

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর কাঁচাবাজারে সাপ্তাহিক ছুটির দিনে উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের দাম। ব্রয়লার ও সোনালি মুরগির পাশাপাশি চালের দামও কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। সরবরাহ সংকটের অজুহাতে অধিকাংশ সবজির দামও এখন সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে ৩০-৫০ টাকা বেড়ে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। ব্রয়লার মুরগির দামও ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৯০-২০০ টাকায়। এছাড়া গরুর মাংস আগের মতোই ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে; সব ধরনের চালের দাম কেজিতে ৫-৭ টাকা বেড়েছে। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল। সবজির বাজারে পটল, উচ্ছে, বরবটি ও ঢ্যাঁড়সসহ বেশিরভাগ সবজিই ৭০-১০০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে। কাঁচামরিচের কেজি ঠেকেছে ১২০ টাকায়। ক্রমাগত এই দরবৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com