মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মুস্তাফিজের বিশ্বরেকর্ড: আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

মুস্তাফিজের বিশ্বরেকর্ড: আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

মুস্তাফিজের বিশ্বরেকর্ড: আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে খরুচে হলেও এক রাজকীয় রেকর্ডের মালিক হলেন মুস্তাফিজুর রহমান। মুলতান সুলতানসের বিপক্ষে ৩ ওভারে ৩৭ রান দিলেও ২ উইকেট শিকারের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

এই অর্জনে মুস্তাফিজ পেছনে ফেলেছেন তার নিজের আদর্শ, পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে। বর্তমানে ৩২৫ ম্যাচে ফিজের সংগ্রহ ৪১৬ উইকেট, যেখানে ৩৫৬ ম্যাচ খেলে আমিরের উইকেট সংখ্যা ৪১৫। কম ম্যাচ খেলে এই মাইলফলক ছোঁয়া মুস্তাফিজের কৃতিত্বকে আরও উজ্জ্বল করেছে।

তবে এই শীর্ষস্থান ধরে রাখার লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। আমির এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন। আজ রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামলে একাধিক উইকেট নিয়ে তিনি আবারো মুস্তাফিজকে টপকে যেতে পারেন।

টি-টোয়েন্টিতে সর্বমোট উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ বর্তমানে সপ্তম স্থানে। তার সামনে রয়েছেন রশিদ খান (৭০৩), ডোয়াইন ব্রাভো (৬৩১) এবং সাকিব আল হাসান (৫০৭)-এর মতো তারকারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে দেশের সফলতম বোলার মুস্তাফিজ এখন ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে সাকিবকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com