মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

অবশেষে বিসিবির কোচ মোহাম্মদ রফিক

অবশেষে বিসিবির কোচ মোহাম্মদ রফিক

অবশেষে বিসিবির কোচ মোহাম্মদ রফিক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিককে অবশেষে অফিশিয়ালি কাজে লাগাতে যাচ্ছে বিসিবি (BCB)। বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই বাঁহাতি কিংবদন্তি। দেশের বিভিন্ন পর্যায়ের স্পিনারদের এখন থেকে নিজের অভিজ্ঞতার ঝুলি থেকে তালিম দেবেন তিনি।

শনিবার বোর্ডের চতুর্থ সভায় রফিকের নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে তিনি বিসিবির অধীনে স্পিনারদের নিয়ে কাজ করবেন।

রফিককে নিয়োগ দেওয়া প্রসঙ্গে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “রফিক যখন খেলতেন, তখন বড় বড় ব্যাটারদের বিপক্ষেও তার যে লড়াকু মানসিকতা ছিল, তা অতুলনীয়। আমাদের বিশ্বাস, জুনিয়র এবং সিনিয়র পর্যায়ের স্পিনাররা তার কাছ থেকে টিপস পেলে অনেক উপকৃত হবে।”

দেশের ক্রিকেটে পেস বোলিং কোচের আধিক্য থাকলেও স্পিন কোচের অভাব রয়েছে বলে স্বীকার করেন ফাহিম। তিনি জানান, বর্তমানে ৮-১০ জন পেস বোলিং কোচ থাকলেও মানসম্মত স্পিন কোচের সংখ্যা হাতেগোনা। তাই ভবিষ্যতে আরও ৪-৫ জন বিশেষজ্ঞ স্পিন কোচ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

উল্লেখ্য, মোহাম্মদ রফিক বাংলাদেশের হয়ে ৩৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে এবং ১টি টি-টোয়েন্টি খেলেছেন। মাঠের ক্রিকেটে অত্যন্ত নিবেদিতপ্রাণ এই খেলোয়াড়কে কোচিংয়ে যুক্ত করায় দেশের স্পিন বিভাগে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com