মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বিসিবিতে পদত্যাগের হিড়িক, মুখ খুলেছেন বোর্ড সভাপতি

বিসিবিতে পদত্যাগের হিড়িক, মুখ খুলেছেন বোর্ড সভাপতি

বিসিবিতে পদত্যাগের হিড়িক, মুখ খুলেছেন বোর্ড সভাপতি

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অস্থিরতা চরমে। শনিবার পরিচালনা পর্ষদের দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার ম্যারাথন সভা শেষে আরও তিন পরিচালক—ফাইয়াজুর রহমান, শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী পদত্যাগ করেছেন।

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন এই বোর্ডের বয়স ছয় মাস পার হওয়ার আগেই এ নিয়ে মোট সাতজন পরিচালক দায়িত্ব ছাড়লেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের হিড়িক চললেও নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এমন পরিস্থিতিতে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সবার শেষে পদত্যাগ করবেন তিনি। সভাপতির অভিযোগ, গত ছয় মাস ধরে বোর্ডকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হয়নি এবং বারবার বাইরের শক্তির (এক্সটার্নাল ফোর্স) বাধার সম্মুখীন হতে হয়েছে। বিসিবির ভবিষ্যৎ এখন কোন দিকে যায়, তা নিয়ে ক্রীড়াঙ্গনে বইছে আলোচনার ঝড়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com