মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আসিফ মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আসিফ মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আসিফ মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটির ছয় খণ্ডের বিশাল প্রতিবেদন জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। এ নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, বিসিবির ২৫ জন পরিচালকের মধ্যে ইতোমধ্যে ৭ জন পদত্যাগ করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আনা অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে যেমন সত্য দেখি, তেমনি মিথ্যাও দেখি। উনার দাবি কতটুকু সত্য তা যাচাই করার দায়িত্ব আপনাদের (সাংবাদিকদের)।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরের নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির ভোট নিয়ে অস্বচ্ছতার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আসিফ মাহমুদ তদন্ত কমিটির ডাকে সাড়া না দিয়ে বিষয়টিকে ‘এখতিয়ার-বহির্ভূত’ ও ‘বিচারাধীন’ বলে উল্লেখ করেছেন। সরকার এখন এই প্রতিবেদনটি আইসিসিকে অবহিত করার পর পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com