বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

বলিউডের বাদশা-নোরার সঙ্গে গাইলেন বাংলাদেশের তাশফী

বলিউডের বাদশা-নোরার সঙ্গে গাইলেন বাংলাদেশের তাশফী

বলিউডের বাদশা-নোরার সঙ্গে গাইলেন বাংলাদেশের তাশফী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি ও র‍্যাপার বাদশার নতুন গান ‘সাজন রে’-তে কণ্ঠ দিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী তাশফী। ভারতের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে ৩ এপ্রিল মুক্তি পাওয়া এই গানের মাধ্যমে বলিউডে অভিষেক হলো তাঁর।

গানটির সংগীত পরিচালনা করেছেন আরেক বাংলাদেশি প্রতিভা সঞ্জয়। এর আগে বলিউডের বিভিন্ন প্রজেক্টে কাজ করলেও ‘সাজন রে’ গানটি ইতিমধ্যে অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই ইউটিউবে এর ভিউ ৮৭ লাখ ছাড়িয়ে গেছে। গানে বাদশা ও নোরার পারফরম্যান্সের পাশাপাশি তাশফীর কণ্ঠ আলাদাভাবে নজর কেড়েছে।

অভিষেক প্রসঙ্গে উচ্ছ্বসিত তাশফী জানান, সংগীত পরিচালক সঞ্জয়ের মাধ্যমেই এই সুযোগটি আসে। তিনি বলেন, সঞ্জয় ভাই একদিন স্টুডিওতে ডেকে গানটি রেকর্ড করান। তখন ভাবতেও পারিনি এই গানে বাদশা ও নোরা ফাতেহির মতো তারকারা যুক্ত হবেন। টি-সিরিজের মতো বড় প্ল্যাটফর্মে কাজ করা আমার জন্য স্বপ্নপূরণের মতো। দীর্ঘদিন ধরে পরিশ্রম ও ধৈর্যের পর এই সাফল্য আসায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com