বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

হঠাৎ অস্ত্রোপচার সত্ত্বেও বিশ্বকাপ খেলার স্বপ্নে নেইমার

হঠাৎ অস্ত্রোপচার সত্ত্বেও বিশ্বকাপ খেলার স্বপ্নে নেইমার

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অংশ নিতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আবারও হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। আন্তর্জাতিক বিরতির সময় এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সান্তোস ক্লাবের কোচ কুকা। বর্তমানে নেইমার বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

ব্রাজিলিয়ান লিগের মৌসুম শেষে চিকিৎসকদের পরামর্শে প্রথমবার অস্ত্রোপচার করালেও আশানুরূপ ফল না পাওয়ায় দ্বিতীয়বার এই সিদ্ধান্ত নেন তিনি। এবার ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু মজবুত করতে অত্যাধুনিক ‘পুনর্জন্মমূলক চিকিৎসা’ (Regenerative treatment) দেওয়া হয়েছে তাকে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তির ২৬ সদস্যের দলে নিজের জায়গা পাকাপোক্ত করতেই এই বিশেষ পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন তিনি। দ্রুত অনুশীলনে ফিরে নিজেকে ফিট প্রমাণ করাই এখন এই তারকার মূল লক্ষ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com