বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন

কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন

কারাগারে সাবেক স্পিকার শিরীন শারমিন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই আন্দোলনে লালবাগে আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান দুই দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে কড়া নিরাপত্তায় দুপুর ১টা ৫৬ মিনিটে তাকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুই দিনের রিমান্ড আবেদন করলে বিকেল ৩টা ১০ মিনিটে তাকে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছিলেন। গত বছরের ১৮ জুলাই আজিমপুরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com