বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রী সংসদে জানান, ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক পদ শূন্য রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৬টি পদের মধ্যে ৫৮টিই এখন শূন্য।

চিকিৎসক, নার্স ও অন্যান্য পদের এই শূন্যতা পূরণে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব পদ পূরণ করা হবে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের এই বৃহৎ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবার মান ও প্রাপ্যতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com