বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮

২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ১০, আক্রান্ত ১২৪৮

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের সংক্রমণ এখন রীতিমতো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১০ শিশু । একই সময়ে নতুন করে আক্রান্ত হওয়ার সন্দেহে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ২৪৮ জন। বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে।

সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে ৬ জনই ঢাকার। এছাড়া রাজশাহীতে ৩ জন ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট ১৩৮ জন শিশুর প্রাণ কেড়েছে এই সংক্রামক ব্যাধি ।

বিভাগভিত্তিক সংক্রমণের শীর্ষে থাকা ঢাকার পরেই রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। বিশেষজ্ঞদের মতে, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com