বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
যুদ্ধ বিরতির খবরে কিছুটা স্বস্তিতে দুবাই প্রবাসীরা ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাচ্ছেন কারা? শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা আবু সাঈদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি স্থানীয় সরকার নির্বাচনের অপেক্ষা দীর্ঘ হচ্ছে গাজায় ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত যুদ্ধবিরতির মাঝেই ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ঘরের মাঠে বার্সার বড় বিপর্যয়: ১০ জনের দল নিয়ে অ্যাটলেটিকোর কাছে হার!
আবু সাঈদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

আবু সাঈদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

আবু সাঈদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড এবং শিক্ষকসহ বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায়ে আসামি আমির হোসেন ও সুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় সাবেক বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে ১০ বছর এবং ছাত্রলীগের আরও ৫ নেতাকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com